Logo
প্রিন্টের তারিখ: 02 November 2026 | প্রকাশের তারিখ: Nov 1, 2026

সংবাদ শিরোনাম : কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা সবাই সিলেট জেলার বাসিন্দা। শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক।
জানা যায়, তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর কার্যক্রম চলছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোলা প্রেস ২০২৬
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF